1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬ এর শুভ উদ্বোধন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুর্গাপূজায় কুমিল্লা সেক্টরের ১৭৬ মণ্ডপে বিজিবির নিরাপত্তা জোরদার কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত ঘোষণা! কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহভাজনের বাড়িতে ভাঙচুর-আগুন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ: দেশে-প্রবাসে ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গীকার। ছাত্ররাজনীতির একাল-সেকাল – সাম্প্রদায়িক রাজনীতির উত্থান! কুমিল্লার দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা

কাতারের আমিরের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কাতারের আমিরের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ

কুমিল্লার খবর আন্তর্জাতিক নিউজ ডেস্ক।। 

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, রাজপরিবারের সদস্য এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা দোহা সফর করেন। এরই ধারাবাহিকতায় ১৪ জুলাই ২০২৬ তারিখে কাতার সফরকালে তারা কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি-র সঙ্গে লুসাইল প্রাসাদে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সাবেক আমিরের মৃত্যুতে আন্তরিক সমবেদনা জানান বাংলাদেশের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।সাক্ষাৎকালে তারা সাবেক আমিরের দূরদর্শী নেতৃত্ব, কাতারের আধুনিক রাষ্ট্র গঠনে তাঁর অসামান্য অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধিতে তাঁর ঐতিহাসিক ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি কাতারের আমির, রাজপরিবার এবং দেশটির জনগণের প্রতি আন্তরিক সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করেন।সৌজন্য সাক্ষাৎটি শোক প্রকাশের পাশাপাশি কাতারের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং কূটনৈতিক সহযোগিতার ধারাবাহিকতা আরও সুদৃঢ় করার প্রতীক হিসেবে বিবেচিত হয়।পরে স্পিকার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান কাতারের আমিরের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা কথা তুলে ধরেন কাতারের আমিরের কাছে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা সময়ে কাতারের মানবিক সহায়তার কথা তুলে ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তথ্য সূত্র : আমিন ব্যাপারী,কাতার প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর