তৌহিদ হোসেন সরকার।।
কেন্দ্রীয় সহ-সভাপতি মরহুম মনসুর রহমান এর স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান বলেন
আজকের পরিবেশ অত্যন্ত শোকাবহ। অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তিনজন নিবেদিতপ্রাণ দায়িত্বশীলকে হারিয়েছে। পরিবহন শ্রমিক নেতা সাইফুল ইসলাম, শেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শহিদুর রহমান জজমিয়া এবং প্রবীণ শ্রমিক নেতা মনসুর রহমানের মৃত্যু সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি।তিনি বলেন, ৮২ বছর বয়সেও মনসুর রহমানের কর্মতৎপরতা, সাংগঠনিক নিষ্ঠা ও দায়িত্ববোধ ছিল অনুকরণীয়। বয়স ও শারীরিক অসুস্থতার কারণে তাঁর দায়িত্ব কমানোর আলোচনা হলেও তিনি কখনো সংগঠন থেকে দূরে থাকতে চাননি। কোনো কর্মসূচির খবর পেলেই অংশগ্রহণের চেষ্টা করতেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত সংগঠনের প্রতি তাঁর ভালোবাসা, আস্থা ও দায়িত্বশীলতা অটুট ছিল। তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন প্রচার বিমুখ সফল কর্মী।
তিনি আরও বলেন, মনসুর রহমান ছিলেন একজন নিষ্ঠাবান, সাদাসিধে ও আল্লাহর দ্বীনের জন্য নিবেদিতপ্রাণ মানুষ। ইসলামী সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন তিনি লালন করেছেন, তা বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের ওপর বর্তায়। তিনি যে কাজগুলো অসমাপ্ত রেখে গেছেন, সেগুলো এগিয়ে নেওয়াই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।
সভাপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাঁর সকল গুনাহ ক্ষমা করে দেন, আমলসমূহ কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একইসঙ্গে তিনি সকলের উদ্দেশে বলেন, প্রত্যেক মুমিনের মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত। কারণ মৃত্যুর নির্ধারিত সময় কেউ জানে না। মৃত্যুর স্মরণ মানুষকে নেক আমল ও দ্বীনের পথে আরও বেশি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে।ফেডারেশনের সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম এর সঞ্চালনায়, আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি গোলাম রব্বানী, কবির আহমদ, মুজিবুর রহমান ভূঁইয়া, সহ-সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন,আব্দুস সালাম, মহিবুল্লাহ,এবং মরহুমের ছেলে, জামাতা সহ পরিবারবর্গের সদস্য বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত