স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।বিজিবি প্রেসরিলিজে জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (১৩ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়নের অধীন শিবেরবাজার বিওপির একটি টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।বিজিবি জানায়,অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবেরবাজার বিওপির গেইট সংলগ্ন সড়কে একটি যাত্রীবাহী অটোগাড়িতে তল্লাশি চালানো হয়।এ সময় গাড়িতে অবস্থানরত মোসা. বেগম (স্বামী- মৃত খালেক মিয়া), গ্রামের বাড়ি চকলক্ষ্মীপুর এলাকার বাডবাড়ি, উপজেলা চৌদ্দগ্রাম, জেলা কুমিল্লা—কে ১৯ কেজি গাঁজাসহ আটক করা হয়।জব্দকৃত গাঁজার মূল্য ৬৬ হাজার ৫০০ টাকা জানিয়েছে বিজিবি।পরে আটক নারী ও জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত