কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নাগরিক, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের সমন্বয়ে গড়ে ওঠা ‘দক্ষিণের জানালা’ উদ্যোগ ঢাকার নগর সমস্যার টেকসই সমাধান খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।শনিবার রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘দক্ষিণের জানালা’ নাগরিক প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, শুধু সেমিনার বা আলোচনা নয়, বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ঢাকাকে আরও বাসযোগ্য ও আধুনিক নগরীতে পরিণত করতে এ উদ্যোগ সহায়ক হবে। এ লক্ষ্যে সরকার ও স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।তিনি আশা প্রকাশ করেন, ‘দক্ষিণের জানালা’র মাধ্যমে নাগরিকরা শাসন ও উন্নয়ন প্রক্রিয়ায় সরাসরি মতামত দেওয়ার সুযোগ পাবেন। এর ফলে নাগরিক সচেতনতা বৃদ্ধি পাবে এবং তথ্যনির্ভর পরিকল্পনা ও কার্যকর নীতিনির্ধারণ সহজ হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবদুস সালাম। পরে ‘নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে জলাবদ্ধতা, নগর স্বাস্থ্য ও মশক নিয়ন্ত্রণসহ বিভিন্ন নগর সমস্যা এবং সেগুলোর সমাধান নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679