1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৮ জনসহ নিহত ১০, শোকে স্তব্ধ স্বজনরা!

দেশের প্রতিটি মানুষের কথা মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬

দেশের প্রতিটি মানুষের কথা মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন বাজেট প্রণয়ন করা হয়েছে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বাজেট ভালো হবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। আমাদের খারাপ সময়, ভঙ্গুর অর্থনীতি—তার মধ্যেও আমরা চেষ্টা করেছি দেশের প্রতিটি মানুষের কথা বিবেচনায় নিতে। সবাইকে মাথায় রেখে বাজেট দেওয়া হবে, ইনশাআল্লাহ।”অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির বর্তমান অবস্থা নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তবুও দায়িত্ব গ্রহণের পর সরকার এমন একটি বাজেট প্রণয়নের চেষ্টা করেছে, যেখানে অর্থনীতির সুফল দেশের সব নাগরিকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।তিনি আরও বলেন, “সবদিক থেকে অর্থনীতির অবস্থা খুবই খারাপ। তারপরও এই অবস্থার মধ্যে আমরা দায়িত্ব নিয়েছি। বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাজেট দেওয়ার চেষ্টা করেছি। কারণ অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল যেন প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছায়, সেটাই আমাদের লক্ষ্য।”অতীতের বিভিন্ন অর্থনৈতিক সংকট ও নীতিগত দুর্বলতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশ বর্তমানে একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তবে নতুন সরকারের পদক্ষেপগুলো ভবিষ্যতের জন্য ইতিবাচক ভিত্তি তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। “আমরা খুব একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছি। তবে আশা করি এটি একটি ভালো শুরু হবে। জনগণকে কিছুটা সময় দিতে হবে। শুরুটা ভালো হলে এখান থেকে আমরা সামনের দিকে আরও শক্তভাবে এগিয়ে যেতে পারব,” বলেন তিনি। অর্থমন্ত্রী আরও জানান, জনগণের স্বার্থ সংরক্ষণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য সামনে রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, “যে অর্থনীতি বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষণ করতে পারবে এবং যে উন্নয়নের স্বপ্ন আমরা দেখছি—বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে নেওয়ার সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর