1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার দেবিদ্বারে হঠাৎ রোগীসেবার মান যাচাইয়ে হাসপাতালে হাসনাত, শোকজ ৫ চিকিৎসক - কুমিল্লার খবর
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের চকরিয়ায় বিজিবির পক্ষ থেকে বন্যাদুর্গত ১৫০০ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার চট্টগ্রাম, বাংলাদেশ।  চট্টগ্রামে ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদিপশু এফএমডি টিকার আওতায়: কৃষি মন্ত্রী কুমিল্লায় রথযাত্রা মহোৎসবে ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর নগরী হাজারো ভক্তের অংশগ্রহণে ঐতিহ্য ও সম্প্রীতির মিলনমেলা। কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লার বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন। ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব! গরুর খাদ্যসহ ৩৫ লাখ টাকার সহায়তা দেবে সরকার —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান। কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন।

কুমিল্লার দেবিদ্বারে হঠাৎ রোগীসেবার মান যাচাইয়ে হাসপাতালে হাসনাত, শোকজ ৫ চিকিৎসক

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে হঠাৎ রোগীসেবার মান যাচাইয়ে হাসপাতালে হাসনাত, শোকজ ৫ চিকিৎসক

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও রোগীসেবার মান যাচাই করতে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ সময় দায়িত্বে অবহেলা ও নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ৯টায় পূর্বঘোষণা ছাড়াই দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। প্রায় দেড় ঘণ্টা হাসপাতালে অবস্থান করে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালামসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে হাসপাতালের ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজনকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য। পরে দায়িত্বে অবহেলা এবং নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগে সংশ্লিষ্ট পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালেও নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত ছিলেন না মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালট্যান্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালট্যান্ট কাজী আয়শা সিদ্দিকা। এ কারণে তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে। পরিদর্শন শেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, “হাসপাতালে কিছু অনিয়ম চোখে পড়েছে। কয়েকজন চিকিৎসক অবহিতকরণ ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাদের শোকজ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে চিকিৎসকদের নিয়ে ব্রিফিং করবেন এবং উপস্থিতির তালিকা নিয়মিত পাঠাবেন। যারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।”তিনি আরও বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা উন্নত করতে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম জানান, নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া এবং দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর