1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার চৌদ্দগ্রামে র‍্যাব-১১ এর অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - কুমিল্লার খবর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Играть В Азино777 Güvənli mərc təcrübəsi üçün bələdçi Most bet platformasında

কুমিল্লার চৌদ্দগ্রামে র‍্যাব-১১ এর অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে র‍্যাব-১১ এর অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। র‍্যাব-১১ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গত ১ জুন ভোররাতে সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম মডেল থানার দুর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জহিরুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম চৌদ্দগ্রাম উপজেলার দুর্গাপুর গ্রামের আলী আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।র‍্যাব প্রেসরিলিজে জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। র‍্যাব-১১ আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন অভিযানে তারা চাঞ্চল্যকর অপরাধী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, ধর্ষণ ও হত্যা মামলার আসামিসহ বিপুল সংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করেছে এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। মাদকমুক্ত সমাজ গঠনে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর