1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে এমপির আকস্মিক পরিদর্শন, ছুটি ছাড়াই অনুপস্থিত কর্মকর্তারা - কুমিল্লার খবর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Играть В Азино777 Güvənli mərc təcrübəsi üçün bələdçi Most bet platformasında

কুমিল্লায় জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে এমপির আকস্মিক পরিদর্শন, ছুটি ছাড়াই অনুপস্থিত কর্মকর্তারা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬

কুমিল্লায় জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে এমপির আকস্মিক পরিদর্শন, ছুটি ছাড়াই অনুপস্থিত কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার।।

ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে আকস্মিক ভাবে সরকারি বিভিন্ন অফিস পরিদর্শন করেন কুমিল্লা-০৬ আসনের সাংসদ মোঃ মনিরুল হক চৌধুরী। জেলা সাব রেজিস্টার কার্যালয়ে সকল কর্মকর্তাকে নির্ধারিত সময়ে উপস্থিত পেয়ে, তাদের দাবির প্রেক্ষিতে নতুন রেকর্ড রুম তৈরির ঘোষণা দেন। অন্য দিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শীর্ষ তিন প্রকৌশলীকে উপস্থিত না পেয়ে উধ্বর্তন কর্তৃপক্ষকে তাৎক্ষণিক অবহিত করেন।জপাসকুমিল্লা-০৬ আসনের সাংসদ মোঃ মনিরুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী আনোয়ার হোসেন জানান, এমপি মহোদয় ঈদুল আযহার পর প্রথম কর্মদিবসে আকস্মিক ভাবে কুমিল্লা জেলা সাব রেজিস্টার কার্যালয় পরিদর্শন করেন। দলিল লেখকদের পেশাগত মাণ বৃদ্ধি ও স্পষ্ট বানানে লিখার জন্য নির্দেশ প্রদান করেন। বেলা ১১টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পরিদর্শন করেন। এখানে চট্টগ্রাম বিভাগীয় সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কুমিল্লা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী, প্রাক্কলনিকসহ কয়েকজন কর্মকর্তা কর্মচারিদের অনুপস্থিত দেখা যায়। তিনি হাজিরা খাতা দেখতে চান, এ সময় তড়িঘড়ি করে স্বাক্ষর করেন কর্মচারিরা। একজনকে পাওয়া যায়, যিনি ঈদের আগে চার কর্মদিবসের স্বাক্ষর একসাথে করছেন। বিষয়টি এমপি তাৎক্ষণিক উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করেন। সরেজমিনে দেখাযায়, বেলা ১১টায় উত্তোলন করা হয়নি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার বিভাগীয় প্রকৌশলী মোঃ শফিউল হক জানান, প্রাক্কলনিক তারেক মোল্লা আজ ছুটিতে আছেন। আমার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া, এখানেও অতিরিক্ত দায়িত্বে আছি। আমি গাড়িতে কুমিল্লা অফিসে আসতেছি৷ জাতীয় পতাকা উত্তোলন না করার জন্য দুঃখিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর