1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৮ জনসহ নিহত ১০, শোকে স্তব্ধ স্বজনরা!

সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬

সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা, সততা, নিষ্ঠা ও সমন্বিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই। সরকার ও প্রশাসনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলদের আন্তরিকতা, জবাবদিহিতা এবং সুশাসনের চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আজ বিকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ সময় রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত থাকেন। জাতীয় সিদ্ধান্ত বাস্তবায়ন, নীতিনির্ধারণ এবং জনসেবার মান উন্নয়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি নিজে সৎ ও দায়িত্বশীল হলে তার ইতিবাচক প্রভাব কর্মপরিবেশ ও সমাজে প্রতিফলিত হয় বলেও তিনি মন্তব্য করেন।সরকারপ্রধান দেশের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত আছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই। প্রশাসনিক কার্যক্রমে অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস, পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানান। সম্প্রতি বিভিন্ন প্রকল্প পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনহীন ব্যয় কমানোর উদ্যোগ গ্রহণের বিষয়টি উল্লেখ করেন তিনি।মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কর্মকর্তাদের যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রের ক্ষতি হতে পারে- এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে কর্মকর্তারা যেন কোনোভাবেই সম্পৃক্ত না হন, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন বলেন, সরকারি ব্যয় ব্যবস্থাপনা কিংবা বিদেশি সহায়তা গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর