স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি ট্যাবলেট ও পুরাতন মোবাইল ফোন জব্দ করেছে।বিজিবি প্রেসরিলিজে জানায়, গত ১ জুন রাত ৩টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ বিবিরবাজার বিওপির আওতাধীন গোলাবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সীমান্তের প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৫০০ পিস চোরাচালানি ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়।জব্দকৃত মালামালের বাজারমূল্য ১ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত এসব মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত