স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রয়োজনে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
রোববার (৩১ মে ২০২৬) বিকেলে বিজয়পুর মহিলা কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ইপিজেডের বর্জ্যে পরিবেশ ও কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।তিনি আরও বলেন, সুস্থ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং তা বাস্তবায়নে তিনি অঙ্গীকারবদ্ধ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679