1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৮ জনসহ নিহত ১০, শোকে স্তব্ধ স্বজনরা!

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের জয়

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের জয়

শরিফ ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।। 

ঢাকায় অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬ এ জয় পেয়েছে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ। শুক্রবার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর, ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে পরাজিত করে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ দলকে।খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একমাত্র গোল করে এগিয়ে যায় বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ। শেষ পর্যন্ত সেই গোলের ব্যবধানই জয় নিশ্চিত করে দলটির।ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন গুরুদাসপুর উপজেলার সোনাবাজু এলাকার কৃতি সন্তান মোঃ তুষার আহম্মেদ। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন দর্শক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। এলাকাবাসীর বিশ্বাস, ধারাবাহিক ভালো খেলায় তিনি ভবিষ্যতে জাতীয় দলে খেলার সুযোগ পেতে পারেন।খেলা শেষে সমর্থকরা তুষার আহম্মেদের প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। স্থানীয় ক্রীড়া অনুরাগীরা জানান, সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে তুষার দেশের ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর