নিজস্ব সংবাদদাতা।।
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুলিশ সপ্তাহ এর তৃতীয় দিনে আজ ১২ মে রাজারবাগ পুলিশ লাইন্স এ ২০২৫ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান ও অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে কৃতিত্ব অর্জনকারী কুমিল্লা জেলা পুলিশকে পুরস্কার প্রদান করেন মোঃ আলী হোসেন ফকির, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ। কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম, বাংলাদেশের সকল ইউনিটের মধ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ৩য় স্থান অর্জন করেন কুমিল্লা জেলা পুলিশ। নিঃসন্দেহে এটি ক্রাইম বিভাগসহ জেলা পুলিশের প্রত্যেক সদস্যের প্রচেষ্টায় অসামান্য অর্জন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679