কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ ঘরের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৮ মে) উপজেলার রাউতকোনা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী, তিন কন্যা সন্তান ও তার শ্যালককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধ, পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679