চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লা।।
কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামে এক পান দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (৫ মে) রাতে জগন্নাথদিঘী ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।নিহত নয়ন গাংরা বাজারের পান ও জুতা ব্যবসায়ী ছিলেন। তিনি দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।জানা যায়, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নয়নের পথরোধ করে দুর্বৃত্তরা। এসময় তাকে কুপিয়ে ও মাথায় আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতাল এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।নিহতের পরিবারের দাবি, চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সময় অক্সিজেন সংকটসহ নানা জটিলতার মুখে পড়তে হয়।নিহতের বোন কহিনুর আক্তার জানান, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে পথে তাঁর মৃত্যু হয়।চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679