দেবিদ্বার প্রতিনিধি কুমিল্লা।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটশালঘর গ্রামে গরুর মলমূত্র ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আমির হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার রাত ১১ টা ২৯ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান।জানা যায়, গরুর মলমূত্র নির্দিষ্ট স্থানে ফেলা নিয়ে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে গুরুতর আহত হন আমির হোসেন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে মৃত ঘোষণা করেন।দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679