1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কিশোরগঞ্জ মা'য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

কিশোরগঞ্জ মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

কিশোরগঞ্জ মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)।।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গত ১৭ এপ্রিল শুক্রবার রাত ১০টার দিকে চলতি বছরের জানুয়ারি মাসে তার মায়ের দায়ের করা সিআর মামলা নং- ২৭১(১)২৬ এর ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করে পুলিশ। মামলায় তার নামে মারামারি ও চুরির অভিযোগে ৩২৩/৩৮০/৪২৭ পেনাল কোর্ড ধারার অভিযোগ আনা হয়।পুকাই চন্দ্র বর্মণ কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের দক্ষিন সালুয়া গ্রামের দেবেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে।গত জানুয়ারি মাসে মামলা রুজু হওয়ার পর বিজ্ঞ আদালতের বিচারক তার নামে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন। মামলা রুজু হওয়ার পর প্রায় একমাস আগে স্বজ্ঞানে, নিজ ইচ্ছায় এফিডেভিড এর মাধ্যমে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন মো. উসমান মিয়া।এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুকাই চন্দ্র বর্মণকে বিজ্ঞ আদালতের নির্দেশে ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জানা যায়, সে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।জানা যায়, পুকাই চন্দ্র বর্মণ ইসলাম ধর্ম গ্রহণ করার পর পারিবারিক ভাবে তার বিরুদ্ধে একাধিকবার শালিসের আয়োজন করে। বার বার বলছে সে নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছে। কারো প্ররোচনায় সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি। ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে সে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে বলে দাবী উঠেছে।সর্বশেষ সালিসে সিদ্ধান্ত হয় প্রতিমাসে তার স্ত্রী ও সন্তানের খরচ বাবদ প্রতি মাসে ৪ হাজার টাকা করে দিতে হবে। সে তা দিতে আগ্রহ প্রকাশ করেন। এমনকি সে তার মায়ের ভরণপোষণ করতেও আগ্রহ প্রকাশ করেন।তারপরেও তার মা অসুস্থ সদ্য মুসলিম হওয়া মো. উসমান মিয়াকে পুলিশের মাধ্যমে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করায় অনেকেই দুঃখ প্রকাশ করে সম্প্রতি মুসলিম ধর্ম গ্রহণকারী অসহায় মানুষটার পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর