1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কিশোরগঞ্জের  কুলিয়ারচরে ০২কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক! - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

কিশোরগঞ্জের  কুলিয়ারচরে ০২কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক!

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

কিশোরগঞ্জের  কুলিয়ারচরে ০২কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক!

কিশোরগঞ্জ প্রতিনিধি।।

​কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ মোছা. সুফিয়া খাতুন (৫৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।আটককৃত মাদক ব্যবসায়ী সুফিয়া খাতুন কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মাতুয়ারকান্দা গ্রামের মৃত সুলু মিয়ার মেয়ে ও মো. আব্দুল মান্নানের স্ত্রী।জানা যায়, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের নির্দেশে ১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুজন বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ‘আর্শীরবাদ মিষ্টান্ন ভান্ডার’-এর সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করে।এসময় তার হেফাজত থেকে মোট ২ কেজি নেশাজাতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬০,০০০ (ষাট হাজার) টাকা।এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।থানার কর্তব্যরত এসআই সুজন বিশ্বাস চলতি মাসে সফল ভাবে তিনটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। প্রতি মাসেই তিনি ৫ থেকে ৬ টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তা সফল করতে সক্ষম হয়। কুলিয়ারচর থানায় যোগদানের পর থেকে ১৮ মাসে প্রায় অর্ধশত মাদক বিরোধী অভিযান সফল ভাবে পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ শতাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে প্রশংসায় ভাসছেন এসআই সুজন বিশ্বাস। এলাকার সচেতন মহল মনে করেন থানার প্রতিটি অফিসার এভাবে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে এলাকায় মাদক ব্যবসায়ীসহ মাদক থাকবেনা। তারা এসআই সুজন বিশ্বাসের মতো মাদকের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার জন্য থানার সকল অফিসারদের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর