1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক।। 

পাওনা টাকা ফেরত চাওয়ায় সাংবাদিক আরিফের বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাংবাদিক মো. আরিফুল ইসলাম ফারহান এই অভিযোগ করেন। তিনি দাবি করেন, পাওনা ২ লক্ষ টাকা আত্মসাৎ করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এই বানোয়াট মামলা সাজানো হয়েছে। লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম জানান, মামলার বাদী আবু বকর সিদ্দিক প্রায় এক বছর আগে তার কাছ থেকে ২ লক্ষ টাকা ধার (হাওলাত) নেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি টাকা ফেরত দেননি। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশি বৈঠকের চেষ্টা করা হলেও আবু বকর সিদ্দিক উপস্থিত হননি। উল্টো পাওনা টাকা যেন দিতে না হয়, সেজন্য তিনি গত ১২ মার্চ কুমিল্লার সদর দক্ষিণ থানায় আরিফুলের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে যে, গত ৬ ফেব্রুয়ারি আরিফুল ইসলাম বাদীর অফিস থেকে একটি ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে গেছেন। এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে আরিফুল বলেন, “আমি গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ওই অফিসে পা রাখিনি। সিসিটিভি ফুটেজ চেক করলেই সত্যতা বেরিয়ে আসবে।” তিনি আরও জানান, ওই ভবনের কেয়ারটেকারের কল রেকর্ড এবং অন্যান্য তথ্য প্রমাণ করে যে সেদিন সেখানে কোনো চুরির ঘটনাই ঘটেনি। সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম অভিযোগ করেন, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে এই মামলাটি সাজানো হয়েছে। তিনি মামলার দুই নম্বর সাক্ষীর বক্তব্যকেও বানোয়াট বলে দাবি করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের কাছে তিনটি দাবি জানান,নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মিথ্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন।জালিয়াতি ও মিথ্যা মামলাকারীদের আইনের আওতায় আনা।নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। পরিশেষে, সত্য তুলে ধরে ন্যায়বিচার নিশ্চিতে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর