স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলা পুলিশ "সেবার ব্রতে চাকরি" এই স্লোগানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে শারীরিক সক্ষমতা যাচাই Physical Endurance Test (PET) এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ-আপ), ৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষা বোর্ডের সভাপতি ও কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদের চাকুরী হবে। অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত পন্থায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

যে সকল পরীক্ষার্থী শারীরিক সক্ষমতায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভালো করবে, শুধুমাত্র তারাই এবার কনস্টেবল পদে নিয়োগ পাবে।তিঁনি পরীক্ষার্থীদের দালাল কিংবা কোনরূপ প্রতারক থেকে সতর্ক থাকতে আহ্বান জানান। সেইসাথে পরবর্তী ইভেন্ট এর প্রস্তুতিসহ আগামীকাল যথা সময়ে কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের উপস্থিত হওয়ার জন্য বলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679