তাপস চন্দ্র সরকার,সিনিয়র স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছরকে বরণ করতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় নানা কর্মসূচি।
মঙ্গলবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে শুরু হয় বৈশাখের নানা সাংস্কৃতিক আয়োজন।
শোভাযাত্রার উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এর অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূইয়া প্রমুখ।
শোভাযাত্রায় কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থী অর্পিতা সরকার বলেন, “পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব। বৈশাখের আনন্দে মুছে যাক সব গ্লানি, নতুন স্বপ্ন আর সুখের রঙে রঙিন হোক আগামী পথচলা ”এদিকে “আঁধার ছিঁড়ে আলোর ধারা—
নবালোকে প্রাণের সাড়া” স্লোগানকে সামনে রেখে কুমিল্লা সাংস্কৃতিক জোট-এর আয়োজনে নগর উদ্যানে অনুষ্ঠিত হয় পৃথক বর্ষবরণ উৎসব। এতে অংশ নেন সংগঠনের সমন্বয়কারী এডভোকেট শহীদুল হক স্বপন, সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার, সাধারণ সম্পাদক কমল চন্দ খোকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সব মিলিয়ে ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দ-উচ্ছ্বাসের মেলবন্ধনে কুমিল্লায় বাংলা নববর্ষ উদযাপন হয়ে উঠেছে এক প্রাণবন্ত উৎসবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679