স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের
যৌথ উদ্যোগে নির্মাণাধীন আধুনিক ও দৃষ্টিনন্দন পার্ক পরিদর্শন করেন কুমিল্লার মাননীয় জেলা প্রশাসক মুঃ রেজা হাসান এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু মহোদয়গণ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে পার্কটির সার্বিক উন্নয়ন কার্যক্রম, নান্দনিক অবকাঠামো নির্মাণের অগ্রগতি এবং নাগরিকদের জন্য আধুনিক ও নিরাপদ বিনোদন সুবিধা নিশ্চিত করার বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। একটি সুন্দর, সবুজ ও পরিবেশবান্ধব নগর বিনোদন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি পার্কের সৌন্দর্য বৃদ্ধি, পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।একই সময়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু রেইসকোর্স খালের চলমান খনন কাজ পরিদর্শন করেন। খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখা, জলাবদ্ধতা নিরসন এবং নগরীর পরিবেশ উন্নয়নে চলমান কার্যক্রম দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679