স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা ডায়াবেটিস হাসপাতাল মূলত জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবার এক স্বপ্নসিদ্ধ উদ্যোগ। এটি ডা. যোবেদা হান্নান-এর হাত ধরে প্রতিষ্ঠিত হয়, যিনি ডায়াবেটিস রোগীদের জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করেন।
হাসপাতালটি পূর্বে দীর্ঘকাল ধরে অপরিষ্কার ও জীর্ণ অবস্থায় ছিল।
পরবর্তীতে নতুন পরিকল্পনা ও পুনঃনির্মাণের মাধ্যমে আধুনিক ও পরিচ্ছন্ন আকারে সাজানো হয়েছে। শুরুতে এটি ছিল সীমিত পরিসরের একটি ক্লিনিক, যেখানে মূলত বহির্বিভাগে (OPD) রোগী দেখা হতো। রোগীর সংখ্যা ও চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাসপাতালটি সম্প্রসারিত হয়ে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসক সেবা, ইনডোর চিকিৎসা ব্যবস্থা এবং রোগী সচেতনতা ও পরামর্শ সেবা প্রদান করছে। বর্তমানে কুমিল্লা ডায়াবেটিস হাসপাতাল হাওড়াঞ্চল ও আশপাশের অঞ্চলের ডায়াবেটিস রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র হিসেবে স্বীকৃত, যেখানে চিকিৎসার পাশাপাশি জীবনযাপন ও খাদ্যাভ্যাস বিষয়ে সচেতনতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত