আদালত প্রতিনিধি কুমিল্লা।।
কুমিল্লা জেলা আইনজীবি সমিতির নির্বাচনে স্বতন্ত্র ব্যানারে আওয়ামী লীগের প্যানেল নির্বাচনে অংশ নেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে কুমিল্লা ঐক্যবদ্ধ ছাত্র সমাজ।আজ দুপুর ১ টার দিকে কুমিল্লা জেলা আদালত মূল গেইট থেকে বিক্ষোভ করে আদালতের বিভিন্ন গেইটে বিক্ষোভ মিছিল বের করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করেন।এসময় ঐক্যবদ্ধ ছাত্র সমাজের মুখপাত্র আবু রায়হান বলেন, ২৪ শের আন্দোলনের মাধ্যমে এদেশে স্বৈরাচারের পতন হয়েছে, কুমিল্লা আইনজীবী পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্যানেলের মাধ্যমে নির্বাচনে অংশ গ্রহন করলে তাদেরকে আদালত এলাকা থেকে প্রতিহত করা হবে।এসময় তিনি আরো বলেন কুমিল্লা জেলা আইনজীবি সমিতি জুলাই আন্দোলনের সাথে ঐক্যমত পোষন না করে আওয়ামীগকে আবারো ফিরিয়ে আনতে স্বতন্ত্র ব্যানারে তাদেরকে সুযোগ করে দিচ্ছে। এই নির্বাচনে যদি স্বতন্ত্র প্যানেলে তাদেরকে সুযোগ দেয়া হয়, তাহলে জুলাই যুদ্ধা ও শহীদদের সাথে এটা বেইমানে করা হবে।এসময় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত হয়ে আদালতের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা দায়েরা জজ চত্ত্বরে এসে বিক্ষোভ সমাবেশটি শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679