কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
আজ ২৯ মার্চ ২০২৬, রবিবার বিকাল ৩টায় ঢাকায় জাতীয় সংসদ ভবনে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত আছেন বিএনপি চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান, এমপি।অধিবেশনের শুরুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল শুভেচ্ছা বক্তব্য রাখেন।
স্পীকারের অনুপস্থিতিতে তিনি সংসদ অধিবেশনে স্পীকারের দায়িত্ব পালন করছেন।পরে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীর মা রহিমা বেগমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অধিবেশনের কার্যসূচি- প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর, জরুরী জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১), রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত