মেরাজ হোসেন,স্টাফ রিপোর্টার।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লায় ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ ২০২৬ খ্রি., ২৫ রমজান) নগরীর রেড রুফ ইন হোটেল এন্ড রেস্টুরেন্টে এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মনিরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব মনিরুল হক সাক্কু।ব্যবসায়ী কল্যাণ সমিতি, কুমিল্লার সভাপতি জনাব আলহাজ্ব আবদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ মোজাহিদ চৌধুরী ইফতার মাহফিলে ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679