স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে দিন দিন অটোরিকশা ও বিভিন্ন ধরনের ছোট যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ, যা নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকেই প্রশ্ন তুলছেন—এই সব যানবাহন থেকে আদায়কৃত চাঁদার খবর আসলে কে রাখেন? বিশেষ করে নগরীর কান্দিরপাড় এলাকায় যানজট এখন নিত্যদিনের চিত্র। অনেক সময় সেখানে পৌঁছালে এক ঘণ্টারও বেশি সময় আটকে থাকতে হয় বলে অভিযোগ করেছেন পথচারী ও যাত্রীরা। নগরবাসীর দাবি, অটোরিকশা নিয়ন্ত্রণ, অবৈধ চাঁদাবাজি বন্ধ এবং যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। অতীতে আইডি কার্ড ও জ্যাকেট নিয়ে নানা ধরনের বাণিজ্যের অভিযোগ ওঠার পর এক পুলিশ কর্মকর্তার বদলিও হয়েছিল। কিন্তু তাতে কি সত্যিই চাঁদাবাজি বন্ধ হয়েছে—এ প্রশ্নও তুলছেন অনেকে। নগরবাসীর প্রত্যাশা, কুমিল্লা শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দায়িত্বশীল মহল দ্রুত কার্যকর উদ্যোগ নেবেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679