নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লাস্থ দেবিদ্বার সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ কুমিল্লা নগরীর হোটেল ছন্দুতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আউয়াল ভূইয়া।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ দেবিদ্বার কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. নজরুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন দেবিদ্বার সমিতির সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান মাস্টার, সাবেক কাউন্সিলর ও মহিলা দলের সভাপতি রায়হান রহমান হেলেন, মো. আব্দুল কাদের, মো. আব্দুল লতিফ মোল্লা, দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন, মো. আমিনুল ইসলাম আমীর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. ময়নাল হোসেন মামুন, মো. কামাল হোসেন, মো. খোরশেদ আলম এবং অ্যাডভোকেট মো. আমানুর রহমান খান তারিফসহ সমিতির সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সদস্য সচিব মো. মোরশেদ আলম সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. নাইমুল হাসান সরকার অপু, হাসানুজ্জামান মনা ও মো. আশিক হাসান।ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679