নিজস্ব প্রতিবেদক।।
হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয়। তার ভেরিফায়েড ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ৪ দশমিক ৯ মিলিয়ন, অর্থাৎ ৪৯ লাখেরও বেশি। নিজের ভেরিফায়েড পেজে নিয়মিত বিভিন্ন পোস্ট, ছবি, ভিডিও এবং সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন তিনি। এসব কনটেন্ট থেকেই উল্লেখযোগ্য অঙ্কের আয় হচ্ছে বলে জানিয়েছেন এই এনসিপি নেতা। সম্প্রতি তিনি নিজেই তার আয়ের একটি হিসাব প্রকাশ করেন। হাসনাত জানান, তার একটি ভিডিও ১৭ মিলিয়ন ভিউ অর্জন করেছে, সেখান থেকে তিনি পেয়েছেন ৪০ ডলার। এছাড়া সর্বশেষ দুই দিনে আয় হয়েছে ১২০ ডলার। আর গত মাসে তার মোট আয় হয়েছে ৩ হাজার ৩৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকার সমান। নিয়মিত কনটেন্ট প্রকাশ ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে সক্রিয় উপস্থিতির মাধ্যমে এই আয়ের ধারাবাহিকতা বজায় রয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, পেজের আয়ের ধারা অব্যাহত থাকলে মাসিক গড় আয় ৪ লাখ টাকারও বেশি থাকে। সে হিসাবে বাৎসরিক আয় দাঁড়ায় প্রায় ৪৫ লাখ টাকার কাছাকাছি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679