
বুড়িচং প্রতিনিধি,কুমিল্লা।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ব্রাহ্মণপাড়া থানা-এর অফিসার ইনচার্জ (ওসি), সহকারী কমিশনার (ভূমি), শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা।এটি ছিল নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্যের সাথে উপজেলা প্রশাসনের প্রথম আনুষ্ঠানিক সভা।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সংসদ সদস্য বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের সকল বিভাগের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।