স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আক্তার হোসেন। তিনি কুমিল্লা সদর উপজেলা আমড়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ও তরুণ নেতৃত্ব হিসেবে পরিচিত আক্তার হোসেন ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমড়াতলী ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান। এ লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। স্থানীয়দের মতে, তরুণ নেতৃত্ব ও উন্নয়নমুখী ভাবনার কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679