
নিজস্ব প্রতিবেদক।।
কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে অব্যাহতি নিলেন আব্দুর রহমান ও মোজাহিদ চৌধুরী
কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিটি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের দুই সদস্য আব্দুর রহমান ও মোজাহিদ চৌধুরী।
জানা গেছে, সম্প্রতি কুমিল্লা জেলা কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে সংগঠনের ভেতরে নানা আলোচনা ও অসন্তোষ তৈরি হয়। অভিযোগ করা হয়েছে যে, কমিটি গঠনের ক্ষেত্রে সংগঠনের নিয়ম-নীতি ও স্বচ্ছতা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এ পরিস্থিতিতে আব্দুর রহমান ও মোজাহিদ চৌধুরী জানিয়েছেন, সংগঠনের ভাবমূর্তি ও ঐক্য অটুট রাখার স্বার্থে তারা কমিটি থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং ভবিষ্যতে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের মতে, বিষয়টি নিয়ে আলোচনা ও সমাধানের উদ্যোগ নেওয়া হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।