1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কেন্দ্রীয় সভাপতির অফিসে কুমিল্লা জেলা বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - কুমিল্লার খবর
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খাদ্যে অতিরিক্ত হেভি মেটাল নিয়ে উদ্বেগ, মান নিয়ন্ত্রণ জোরদারের আহ্বান বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা কমিটি নিয়ে বিতর্ক কেন্দ্রীয় সভাপতির অফিসে কুমিল্লা জেলা বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা সরকারি দামের তোয়াক্কা নেই: বৌয়ারা বাজারে এলপিজি সিলিন্ডার প্রতি বাড়তি ৫০০ টাকা কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ‘দ্যা মুঘল এম্পায়ার” রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা কুসিক নির্বাচন: মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা কাউসার জামান বাপ্পীর কৃষক কার্ড’ চালু বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২ পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী।

কেন্দ্রীয় সভাপতির অফিসে কুমিল্লা জেলা বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

কেন্দ্রীয় সভাপতির অফিসে কুমিল্লা জেলা বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)–এর কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি’র পল্টনস্থ কার্যালয়ে কুমিল্লা জেলা বাকশিসের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।সাক্ষাৎকালে কুমিল্লা জেলার কলেজ শিক্ষকদের বিভিন্ন সমস্যা, সংগঠনের কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কুমিল্লা জেলা বাকশিসের নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক উন্নয়ন ও শিক্ষক সমাজের কল্যাণে কেন্দ্রীয় নেতৃত্বের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক অধিকার রক্ষায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর