স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতি-এর উদ্যোগে বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোঃ শহিদুল্লাহ ও সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান। বক্তারা সমিতির সাংগঠনিক কার্যক্রম, আইনজীবীদের পেশাগত অধিকার সংরক্ষণ, আদালতের পরিবেশ উন্নয়ন এবং কল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে আইনজীবীদের ঐক্যবদ্ধ থেকে সমিতির কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলা পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু, বিশেষ অতিথি,জিপি এড.তারেক আব্দুল্লাহ,সিজেএম আদালতের অতিরিক্ত পিপি মাহবুবুল হক খন্দকারসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিপুলসংখ্যক আইনজীবী।সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679