হালিম সৈকত,কুমিল্লা।।
পবিত্র রমজান উপলক্ষে কুমিল্লা জেলার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামের কৃতি সন্তান, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক গাজী মোহাম্মদ শাহজালাল এর পক্ষ থেকে অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে মরহুম রেনু মিয়া গাজীর স্মরণে ও গাজী ফাউন্ডেশন এর উদ্যোগে মাছিমপুর গ্রামের ত্রিশ এর অধিক অস্বচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে পুরো এক মাসের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।ইফতার সামগ্রীর মধ্যে ছিলো, মুড়ি তিন কেজি, ছানা বুট তিন কেজি, খাসারি ডাল দুই কেজি, বেসন এক কেজি, সয়াবিন তেল তিন কেজি, খেজুর দুই কেজি, পেঁয়াজ তিন কেজি, ট্যাং এক কেজি, চিনি দুই কেজি, আলু পাঁচ কেজি, লবণ এক কেজি ও ওসমান চাউল এক বস্তা ইত্যাদি।এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সাংবাদিক প্রভাষক হালিম সৈকত ও গাজী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা গাজী শাহজালাল এর আম্মা মোমেনা বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার সামগ্রী বিতরণের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এসময় মোমেনা বেগম বলেন, আমার ছেলে গাজী শাহজালাল এর জন্য সকলেই দোয়া করবেন। প্রতি বছর যাতে এভাবে গরিব, দুঃখি ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। আল্লাহ তার দানকে যাতে কবুল করেন।এ সময় উপস্থিত মুসল্লিরা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও এলাকার সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।এবিষয়ে রেমিট্যান্স যোদ্ধা গাজী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা গাজী মোহাম্মদ শাহজালাল মুঠোফোনে বলেন, আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। এটা নিরীহ মানুষের হক। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি কিছু করতে। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ পরিসরে এগিয়ে আসা। বিগত চার পাঁচ বছর যাবত আমি ক্ষুদ্র পরিসরে হলেও ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রেখেছি।সকলেই দোয়া করবেন আমি যেন এই কাজ অব্যাহত রাখতে পারি। উল্লেখ্য গাজী শাহজালাল স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবসহ অন্যান্য একাধিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679