1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় কৃষিমন্ত্রীর ঘোষণা গোমতী নদীর মাটি রক্ষায় জিরো টলারেন্স - কুমিল্লার খবর
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সম্মেলিত পেশাজীবি পরিষদের কুমিল্লায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন “সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্য খাত গড়ার অঙ্গীকার স্বাস্থ্য মন্ত্রীর” একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন নগদ টাকা পাওয়া যাবে ‘ফ্যামিলি কার্ডে’, প্রথমে পাবেন যারা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী!  আল্লাহর দয়া ও অনুগ্রহের মাস”মাহে রমজান” দুর্নীতি ও অপব্যয় নিয়ন্ত্রণে সর্বাধিক চেষ্টা থাকবে: কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় কৃষিমন্ত্রীর ঘোষণা গোমতী নদীর মাটি রক্ষায় জিরো টলারেন্স ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু নাগরিক অধিকার ফোরামের আত্মপ্রকাশ

কুমিল্লায় কৃষিমন্ত্রীর ঘোষণা গোমতী নদীর মাটি রক্ষায় জিরো টলারেন্স

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় কৃষিমন্ত্রীর ঘোষণা গোমতী নদীর মাটি রক্ষায় জিরো টলারেন্স

নেকবর হোসন।।
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন বলেছেন, গোমতী নদীর এক ইঞ্চি মাটিও কাটতে দেওয়া হবে না। কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা সার্কিট হাউসে তিন মন্ত্রণালয়ের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো: আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্ত্রী জানান, শিল্পবর্জ্য, অপরিকল্পিত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার এবং পরিবেশ দূষণের কারণে কৃষিজমিতে ভারী ধাতুর উপস্থিতি বাড়ছে। এতে মাটির উর্বরতা কমছে, উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে এবং দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।তিনি বলেন, “দেশের ৭০ ভাগ মানুষকে সুরক্ষিত রাখতে হলে কৃষি খাতের উন্নয়নের বিকল্প নেই। কৃষি উৎপাদন টেকসই রাখতে মাটি, পানি ও পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”গোমতী নদীর চর ও তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, “নদীর তীর ও চর থেকে মাটি অপসারণের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, ভাঙন বাড়ছে এবং আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।”সভায় তিনি মাটি পরীক্ষা কার্যক্রম জোরদার, গবেষণা সম্প্রসারণ, কৃষকদের প্রশিক্ষণ এবং পরিবেশবান্ধব চাষাবাদে উৎসাহ দেওয়ার পরিকল্পনার কথা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর