স্টাফ রিপোর্টার।।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জনাব আব্দুর রহমান সানি-কে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনটি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনাব সানি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব পদে ৬ বছরের জন্য পুনঃনিয়োগ পান। এছাড়াও প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম। অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পরিবহন কমিশনার, প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ একাধিক দপ্তরে প্রেরণ করা হয়েছে। এই পুনঃনিয়োগকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘমেয়াদী চুক্তিভিত্তিক নিয়োগ সাধারণত বিশেষ পরিস্থিতিতে প্রদান করা হয়। জনস্বার্থে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679