স্টাফ রিপোর্টার।।
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার): গতকাল রাত ৮টায় চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার আজিমনগর আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ২ টি অবৈধ বিদেশী পিস্তল, ১ টি রিভলভার, ১ টি শটগান, ১ টি এলজি, ২ টি পিস্তল ম্যাগাজিন, ১ টি রিভলভার ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তল এমোনিশন, ১০ রাউন্ড শটগান এমোনিশন, পেট্রোল বোমা তৈরির সরঞ্জামাদি এবং বিস্ফোরক প্রস্তুতির উপকরণসহ হৃদয় কর্মকার নামের একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679