কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।
ঢাকা, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার): গতকাল রাত আনুমানিক ৩টায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি চেকপোস্ট পরিচালনা কালে উত্তরা পূর্ব থানার বিএনএস সেন্টার এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি পিস্তল ম্যাগাজিন, ৪টি ৫.৫২ মি:মি: গোলাবারুদ, ১টি ডামি পিস্তল, ২টি পিস্তল কভার, ২টি হাতকড়া, ১টি ওয়াকি টকি, ২টি নকল র্যাব আইডি কার্ড, ৪টি কালো র্যাবের জ্যাকেটস ও বিভিন্ন সরঞ্জামাদিসহ ৩ জন ভুয়া র্যাব পরিচয়দানকারীকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, গতকাল মধ্যরাতে রাজধানীর মিরপুর ১১ এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক একটি অভিযানে ১টি ৭.৬৫ মি:মি: বিদেশী পিস্তল, ১টি পিস্তল ম্যাগাজিন ও ২ রাউন্ড পিস্তলের গোলাবারুদ উদ্ধার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679