স্টাফ রিপোর্টার।।
জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের উদ্যোগে কুমিল্লা নগরীর মনির টাওয়ারে নির্বাচন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ধানেরশীষের কান্ডারী জননেতা জনাব মনিরুল হক চৌধুরী।
সভায় স্বাগত বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ধানেরশীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরুল হক চৌধুরীর চীফ এজেন্ট, কুমিল্লার বিজ্ঞ পিপি অ্যাডভোকেট মোঃ কাইমুল হক রিংকু। এছাড়াও জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679