স্টাফ রিপোর্টার।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইয়াছিন নূরী হাত পানজা মার্কার পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত করেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম পাঠের মাধ্যমে শুরু হওয়া এই উঠান বৈঠকে তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে হাত পানজা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় তিনি বলেন, জনগণের দোয়া ও সমর্থন নিয়ে তিনি এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করতে চান। বৈঠকে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
তিনি সকল ভোটারের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679