স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা স্টেডিয়ামে ১৭টি উপজেলা থেকে সকাল সাতটায় আনা হয় এসব আনসার গ্রাম প্রতিরক্ষা সদস্যদের। নির্বাচন উপলক্ষে প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে।সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকাল তাদেরকে কোন প্রকার পানি এবং দুপুরের খাবার দেয়নি। অনেকে পানি খাওয়ার জন্য বাইরে যেতে চাইলে তাদেরকে আটকে দেয়া হচ্ছে।বাধ্য হয়ে ছোট বাচ্চাদের থেকে টাঙ্কির পানি কিনে খেতে হচ্ছে। অনেকে পালিয়ে বাইরে গিয়ে খাবার খাচ্ছে ।
নিজের পকেটের টাকা দিয়ে কুমিল্লা স্টেডিয়ামে এসেছে।তাদেরকে ভাতার আশায় ঘন্টা পর ঘন্টা জোরপূর্বক তীব্র বসিয়ে রাখা হচ্ছে।ধার দেনা করে খাবার কিনে খাচ্ছে। অনেকে আছেন রোজা।সকাল দশটায় প্রোগ্রাম হওয়ার কথা থাকলেও প্রধান অতিথি বিকাল তিনটায় ও আসে নাই। অনেকে দেয়াল টপকে চলে যাচ্ছেন। নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসব সদস্যরা।
তাদের সাথে এই অমানবিক আচরণ কেন করা হচ্ছে?
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679