স্টাফ রিপোর্টার।।
দেশনেত্রী, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া–র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুমিল্লা সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের মৌলভীপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত এ দোয়া ও আলোচনা সভায় মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের প্রতি তার ত্যাগের কথা স্মরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।এ দোয়া ও আলোচনা সভা মৌলভীপাড়া যুবসমাজের আয়োজনে এবং কাজী জামান-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679