1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক ১ - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক।। 

​কুমিল্লা সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার, দেশীয় অস্ত্র এবং চোরাচালানি পণ্যসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে সর্বমোট ৪৪ লক্ষ ৮৮ হাজার ৬১০ টাকার মালামাল জব্দ করা হয়।বিজিবি জানায়, বুধবার (২১ জানুয়ারি) কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ বিবিরবাজার বিওপি’র একটি চৌকস টহল দল সীমান্তের গাজীপুর নামক এলাকায় অভিযান চালায়।সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে ৯৬ বোতল বিয়ার, ৪৫ বোতল বিদেশি মদ এবং ৩টি দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।আটককৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৬ হাজার টাকা।​এছাড়া গত ২৪ ঘণ্টায় নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৪৩ লক্ষ ৯২ হাজার ৬১০ টাকার মালিকবিহীন মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করে ১০ বিজিবি।বিজিবি জানায়,জব্দকৃত এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, চাউল এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী।​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ ও মাদক নির্মূলে বিজিবি অত্যন্ত দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় এই সাফল্য অর্জিত হয়েছে।আটককৃত আসামীকে মাদক ও অস্ত্র আইনের মামলায় সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত অন্যান্য চোরাচালানি পণ্যসমূহ বিধি মোতাবেক কাস্টমস বা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর