স্টাফ রিপোর্টার।।
ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৬ (শনিবার): গতকাল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় চট্টগ্রামের বোয়ালখালী থানার বেঙ্গুরা এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে ৪টি শট গান, ২টি পিস্তল (ম্যাগাজিন সহ), ১৩ রাউন্ড গোলাবারুদ এবং বিভিন্ন অস্ত্র তৈরীর সামগ্রী উদ্ধার করা হয়।
অভিযানে সালাউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৭) নামক দুইজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী যৌথ অভিযান চলমান রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679