1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা দক্ষিণে বিএনপির সংসদীয় আসনসমূহের সমন্বয়ক হলেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা দক্ষিণে বিএনপির সংসদীয় আসনসমূহের সমন্বয়ক হলেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা দক্ষিণে বিএনপির সংসদীয় আসনসমূহের সমন্বয়ক হলেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন

নিজস্ব প্রতিবেদক।। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা দক্ষিণ জেলাধীন সকল সংসদীয় আসনের জন্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করেছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নির্দেশক্রমে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। দল আশা প্রকাশ করেছে, হাজী আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা দক্ষিণ জেলার অন্তর্ভুক্ত সকল নির্বাচনী আসনে সমন্বয়ক হিসেবে নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন। এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক পত্রে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করেন। পত্রে উল্লেখ করা হয়, দলীয় সাংগঠনিক কার্যক্রম সুসংহত ও নির্বাচনী প্রস্তুতি জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, হাজী আমিনুর রশিদ ইয়াসিন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর