1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
আপিল খারিজ, মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধতা বহাল রেখেছে কমিশন। - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপিল খারিজ, মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধতা বহাল রেখেছে কমিশন।

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
Oplus_131072

আপিল খারিজ, মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধতা বহাল রেখেছে কমিশন।

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে করা আপিল নামঞ্জুর করে মনোনয়ন বৈধতা বহাল রেখেছে কমিশন। বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচন কমিশনে দীর্ঘ শুনানির পর মনোনয়ন বৈধতা বহাল মর্মে ঘোষণা করা হয়।কমিশন সূত্র জানায়, কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করে মনোনয়ন বঞ্চিত সতন্ত্র প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াছিন। এ আপিলের প্রেক্ষিতে বুধবার বিকেলে শুনানির দিন ধার্য করা হয়।আপিলে ৩ টি বিষয় উল্লেখ করে মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে আপিলকারীর আইনজীবী। অভিযোগের বিষয়গুলো হলো পূর্বাচল ফুয়েলস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে মনিরুল হক চৌধুরী ঋণ নিয়ে তা হলফনামায় উল্লেখ করা হয়নি, মনির টাওয়ার নামক সম্পত্তির তথ্য গোপন ও নির্ভরশীল প্রতিনিধির বিষয়ে তথ্য না দেয়া।এ বিষয়ে মনিরুল হক চৌধুরীর আইনজীবী ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল ব্যাখ্যা দেন। তিনি কমিশনকে জানান, পূর্বাচল ফুয়েলল লিমিটেডের চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী নন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তাঁর স্ত্রী বেগম আজিজুন্নেসা। এ মর্মে ব্যাংক কর্তৃক প্রদত্ত ডকুমেন্ট সরবরাহ করা হয়। মনির টাওয়ারের মালিকানা বিষয়ে জানান, এ সম্পত্তি তিনি পূর্বেই তাঁর সন্তানদের নামে লিখে দিয়েছেন। নির্ভরশীলদের তথ্য দেয়া বাধ্যতামূলক নয় বরং ঐচ্ছিক সেজন্য গৃহীত হবে না। দুপক্ষের দীর্ঘ শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন আপিল নামঞ্জুর করে মনোনয়ন বৈধতা ঘোষণা করেন।আপিল শুনানী শেষে মনিরুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, আল্লার নিকট শুকরিয়া জানাই। এ ধরেন আজগুবী এবং গায়েবি অভিযোগ নির্বাচন কমিশন নাকচ করে দিয়ে আমার মনোনয়ন বৈধতা বহাল রেখেছে সেজন্য কমিশনকে ধন্যবাদ জানাই। কুমিল্লা ৬ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা যারা আমার মনোনয়ন নিয়ে কনসার্ন ছিলেন। আশা করছি ১২ ফেব্রুয়ারী ব্যালট বিপ্লবের মাধ্যমে কুমিল্লার জণগণ এসব ষড়যন্ত্রের সমুচিত জবাব দিবে ইনশাআল্লাহ।মনিরুল হক চৌধুরীর আইনজীবী ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সকল ডকুমেন্টস দীর্ঘ শুনানি শেষে নির্বাচন কমিশন জনাব মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধতা বহাল রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর