1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেটলাইফ এরিয়া ম্যানেজার বিপ্লব কুমার শীলের! - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেটলাইফ এরিয়া ম্যানেজার বিপ্লব কুমার শীলের!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেটলাইফ এরিয়া ম্যানেজার বিপ্লব কুমার শীলের!

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর বসুরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মেটলাইফ ইন্স্যুরেন্স বসুরহাট শাখার এরিয়া ম্যানেজার বিপ্লব কুমার শীল। সোমবার রাত (১২ জানুয়ারি) কবিরহাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিপ্লব কুমার শীল বয়সে ছিলেন একেবারেই তরুণ। কর্মজীবনের উজ্জ্বল মুহূর্তেই নিভে গেল এক তরুণ প্রাণ। মাত্র পাঁচ বছর আগে সংসার জীবনে পা রেখেছিলেন।

সদা হাস্যোজ্জ্বল, দায়িত্বশীল ও পরিশ্রমী এই কর্মকর্তা অল্প সময়েই মেটলাইফ ইন্স্যুরেন্সে নিজের অবস্থান দৃঢ় করেছিলেন। সহকর্মী ও পরিচিত মহলে ছিলেন অত্যন্ত প্রিয় মুখ। প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে রাতে মোটরসাইকেলে করে যাত্রাকালে কবিরহাট এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনার ভয়াবহতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সহকর্মীরা বলেন, বিপ্লব ছিলেন একজন নিষ্ঠাবান কর্মকর্তা ও ভালো মানুষ। তার এমন আকস্মিক বিদায় আমরা মেনে নিতে পারছি না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর