1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা মুরাদনগরে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা মুরাদনগরে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
Oplus_131072

কুমিল্লা মুরাদনগরে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মুরাদনগর প্রতিনিধি।। 

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন এলাকায় বুড়ির খাল থেকে অজ্ঞাত এক যুবকের (আনুমানিক ৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে বাঙ্গরা বাজার থানাধীন খোষঘর এলাকার হিরাপুর কবরস্থানের পাশের বুড়ির খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবকের পরনে ছিল কালো রঙের গেঞ্জি। সুরতহাল রিপোর্টে প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশটি অর্ধেক পচে যাওয়ায় মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্থানীয়রা খাল থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এখনো পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।
তিনি আরও জানান, মৃত্যুর রহস্য উদঘাটন ও পরিচয় নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
অজ্ঞাত এই যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় চরম কৌতূহল ও উদ্বেগ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর