1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মনোহরগঞ্জে হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসার ২১তম বার্ষিক খতমে কোরআন ও দোয়ার মাহফিল সম্পন্ন - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মনোহরগঞ্জে হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসার ২১তম বার্ষিক খতমে কোরআন ও দোয়ার মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

মনোহরগঞ্জে হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসার ২১তম বার্ষিক খতমে কোরআন ও দোয়ার মাহফিল সম্পন্ন

নেকবর হোসেন, নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসার উদ্যোগে ২১তম বার্ষিক খতমে কোরআন, খতমে ইউনুছ, খতমে তাহলীল ও দোয়ার মাহফিল অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ জানুয়ারী) মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।মৈশাতুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শফিকুর রহমান সফিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসারে মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে নারী শিক্ষায় হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসার এ আয়োজন প্রশংসার দাবিদার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মৈশাতুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাইনুল ইসলাম সুমন প্রমুখ।আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো: বিল্লাল হোসেন,, ডাক্তার শাহজাহান মজুমদার,, মৈশাতুয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নুর মোহাম্মদ এবং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক পারভেজ হোসেন।
সেলিম হাসনাত বিজয়, মাসুদ আলম, রাহিম ও সজিব এর যৌথ সঞ্চালনায় মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। মাহফিলে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনাসহ মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা মাদ্রাসার উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর